প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 7, 2025 ইং
কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
"তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত — গণমাধ্যমে মুক্তি, গণতন্ত্রের শক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
বুধবার (৭মে, ২০২৫) দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রামের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি কুড়িগ্রাম টেরে টেডস হোর্মস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে টেরে ডেস হোমস্ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, ভুল তথ্যের প্রভাব, নারীদের অনলাইন হয়রানি ও হুমকি, এবং সরকারি কর্মকর্তা ও সিএসওদের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিকের প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাব কুড়িগ্রামের সহ-সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, কুড়িগ্রাম টেলিভিশন ফোরামের আহ্বায়ক ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কবি ও সাংবাদিক বাদশাহ সৈকত এবং ডিবিসির প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিনসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD